* সমিতির নামঃ Friends’
Financing
* লক্ষ্য ও উদ্দেশ্যঃ
জীবনের অর্জিত অর্থ শরীয়াহ্ মোতাবেক বিনিয়োগের মাধ্যমে একটি মজবুত আর্থিক ভিত্তি গড়ে তুলে ভবিষ্যৎ সফলতা অর্জন করা।
* বৈশিষ্ট সমূহঃ
১. শরীয়াহ্ মোতাবেক সকল কাজ পরিচালনা করা।
২. স্বচ্ছতা, জবাবদিহীতা, ন্যায়নীতি এবং ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করা।
৩. সুষ্ঠ বিনিয়োগ, জীবন যাত্রার মান উন্নয়ন সৃষ্টি করা।
৪. সামাজিক ও জনকল্যাণ মূলক কাজ করা।
* কর্মসূচী / পরিকল্পনাঃ
১. সমিতির মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করে শক্তিশালী মূলধন গঠন করা।
২. সুপার মার্কেট, প্রাইভেট হাসপাতাল, ল্যান্ড বিজনেস এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তোলা।
* শর্তাবলীঃ
* সমিতির সদস্য হওয়ার যোগ্যতা- যে কোন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বা নাবালক (নাবালক হলে তার হিসাব পরিচালনার জন্য তার পরিবারের নির্দিষ্ট একজন দায়িত্ব পালন করতে পারবেন তবে তিনি অবশ্যই শিক্ষিত হতে হবে) সমিতির সদস্য হতে পারবে।
- ১. সমিতিতে ভর্তিকালীন জমা ৫০০০ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ ১০০০ টাকা।
- ২. সমিতির প্রাথমিক মেয়াদ ৫ বছর (০১/০১/২০১৫ থেকে ৩১/১২/২০১৯)।
- ৩. সমিতির সদস্য সংখ্যা ১০ থেকে সর্বোচ্চ ১৫ জন হবে।
- ৪. সমিতির সদস্যদের আয়ের উৎস বৈধ হতে হবে। সদস্যদের সততা, আস্থা এবং পরিচালকদের প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করতে হবে।
- ৫. সমিতির মাসিক কিস্তির প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে জমা দিতে হবে কোষাধ্যক্ষের নিকট অথবা ব্যাংকে জমা দিবেন।
- ৬. যদি কোন সদস্য ৩ কিস্তির অধিক জমা দিতে বিলম্ব করেন তাহলে সমাজকল্যাণ ফান্ডে ১০% হারে বিলম্ব ফিসহ কিস্তি জমা দিবেন। আর যদি বিনা অনুমতিতে কোন সদস্য ৬ মাসের অধিক কিস্তি প্রদান না করেন তাহলে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হবে।
- ৭. মূলধন কোন ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করা হবেনা। বিনিয়োগ সংক্রান্ত কোন পরামর্শ থাকলে সদস্যগণ পরিচালকদের অবহিত করতে পারবেন এবং কমিটির কোন অনিয়ম দেখলে তা বৈঠকে উপস্থাপন করবেন।
- ৮. সমিতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে কোন সদস্য স্বেচ্ছায় সমিতি থেকে যেতে পারবেন না।
- ৯. সদস্যদের বিনিয়োগকৃত অর্থের উপর সমিতি যাকাত প্রদান করবেনা। বছরান্তে সদগস্যগণ ব্যক্তিগতভাবে তার অর্থের যাকাতদানে বাধ্য থাকিবেন।
- ১০. সমিতির কোন সদস্য যদি ইসলাম বিরোধী, অসামাজিক কাজে অথবা সমিতিতে কোন গ্রূপিং সৃষ্টি করেন, তাহলে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে কমিটির সিদ্ধানত্মক্রমে তার সদস্যপদ বাতিল অথবা স্থগিত করা হবে।
- ১১.সমিতিতে যিনি অংশীদার হবেন, যতদিন সমিতির কার্যক্রম চলবে ততদিন তিনি মূলধন উত্তোলন করতে পারবেন না। কিন্তু মালিকানা পরিবর্তন করতে পারবেন।
- ১২. যদি কোন বিনিয়োগ কারী ১ বছর অথবা তার উর্ধে বিনিয়োগ করেন। তাহলে তিনি ১ বছর পূর্বে মূলধন উত্তোলন করতে চাইলে ৫ মাস পূর্বে দরখাস্ত করবেন।
- ১৩. যদি কোন নতুন সদস্য সমিতিতে ভর্তি হতে চান তাহলে তিনি সমিতির প্রতিষ্ঠা তারিখ থেকে সম্পূর্ণ হিসাব পরিশোধ করে ভর্তি হতে পারবেন।
- ১৪. সমিতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে কোন লভ্যাংশ বন্টন করা হবেনা।
- ১৫. যদি কোন সদস্যকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে সমিতি থেকে বাধ্যতামূলক চলে যেতে হয় তাহলে তাকে আনুমানিক হারে লভ্যাংশ প্রদান করা হবে।
- ১৬. সমিতিতে ৫ বছর পর লাভ-ক্ষতি হিসাব করা হবে এবং মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর প্রতি বছর বার্ষিক হারে মুনাফা বন্টন করা হবে। বিনিয়োগকারীগণ মাসিক অথবা বার্ষিক হারে মুনাফা গ্রহন করতে পারবেন।
- ১৭. সমিতি যে কোন সময় পরিস্থিতির আলোকে নিয়মাবলী পরিবর্তন, সংশোধন বা বাতিল করতে পারবেন। তা শরীয়াহ্ এবং সাংবিধানিক নীতিমালার আলোকে গঠিত হবে এবং সকল সদস্য তা মেনে চলতে বাধ্য থাকিবে।

No comments:
Post a Comment